Ishita Lyrics by Rishi Panda is latest Bengali song with music also given by him. Ishita song lyrics are written by Shreyam Acharya.

Ishita Song Detail
Singer: Rishi Panda
Composer: Rishi Panda
Lyrics by: Shreyam Acharya
Ishita Lyrics
শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর
আমি আছি ঝরাপাতায় নতুন খাতায় মলাট হয়ে
গান লিখতে ইচ্ছে করে ছন্দ মেলেনা
লাস্ট বেঞ্চে বসি বলে আমি মন্দ ছেলে না
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা লাল শাড়ি স্কুল ছুটির ঈশিতা
আনমোনা রাগ ভীষণ মন কেমন ঈশিতা
প্রেমেরই মানে বই থেকে বয়েছে উদাসি হাওয়া
বিকেলে ক্লাসের অজুহাত ঠোঁটে প্রহর গোনা
থামবেনা কোনো স্টেশনেই, সেই ট্রেনে হারিয়ে যাওয়া
পরিযায়ী আর্দ্র মেঘেদের মতন গল্প বোনা
আমি ভবঘুরে জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?
গান লিখতে ইচ্ছে করে ছন্দ মেলেনা
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলেনা
কথা দিলাম- কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা লাল শাড়ি স্কুল ছুটির ঈশিতা
আনমোনা রাগ ভীষণ মন কেমন ঈশিতা

